মেডিকেয়ার এডুকেশন পোর্টাল, ফি ও ক্যাশবুক, EBT প্রশিক্ষণার্থী ডাটাবেজ, ট্রেনিং ম্যানেজমেন্ট — এই সিস্টেমগুলো মেডিকেয়ার গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠানে প্রতিদিন ব্যবহৃত হয়। মেডিকেয়ার গ্রুপের আইটি কনসার্ন NUSAIFA IT এগুলোকে সেক্টরভিত্তিক টুলকিট হিসেবে অন্য প্রতিষ্ঠানের জন্য সরবরাহ করে।
Medicare TMS · Training Management System
মেডিকেয়ার স্কিল ট্রেনিং প্রোগ্রাম ও ASSET‑ISISC‑EBT প্রোগ্রামে প্রতিদিন চলমান সিস্টেম। প্রশিক্ষণার্থী নিবন্ধন (ছবি, NID, ডকুমেন্ট), ব্যাচ ও ট্রেড, দৈনিক উপস্থিতি (বায়োমেট্রিক অ্যাড‑অন), থিওরি‑প্র্যাকটিক্যাল মূল্যায়ন ও অনুমোদন ওয়ার্কফ্লো, QR‑যাচাইযোগ্য সনদ, এবং NSDA/BTEB/দাতা ফরম্যাটে M&E রিপোর্ট। মাল্টি‑টেন্যান্ট; ২৪ ডাটা মডিউল; ৬০+ সুরক্ষিত সার্ভার ফাংশন; প্রতিটি টেবিলে Row‑Level Security; পূর্ণ অডিট লগ; বাংলা + ইংরেজি; মোবাইল থেকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য।
প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্কিল সেন্টার ও সংগঠনের জন্য সম্পূর্ণ প্যাকেজ — ১২টি লাইভ পোর্টাল, ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম (TMS) ডেমো ও ৩টি ম্যানুয়ালসহ।
স্কুল, কলেজ, নার্সিং ও মেডিকেল ইনস্টিটিউটের জন্য — মেডিকেয়ার এডুকেশন পোর্টালের মতো ৬টি লাইভ পোর্টাল প্যাকেজ।
উন্নয়ন প্রকল্প ও NGO‑র জন্য — ASSET/EBT‑এর মতো প্রকল্পে আমরা নিজেরা যেভাবে MIS ও ট্রেসার স্টাডি চালাই।